মাহাদি বিন সুলতান | ১১:৪৬ পিএম, ২০২৫-১১-০৮
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে ২৯৯নং রাঙামাটি আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে কলেজ মাঠ থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে মন্ত্রীপাড়া এলাকায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ছাত্রদলের নেতাকর্মীরা।
রাঙামাটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. অলি আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. শাকু, খোরশেদ আলম রাজু, এমদাদুল হক মানিক, সেলিম উদ্দিন, পুতুল, সাইফুল ইসলাম, রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. অর্ণব, কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোর্শেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. জাবেদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাহামুদুল হাসান জুয়েল, তাতিদলের সিনিয়র সহ সভাপতি মো. সগির, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেল, কাউখালি ছাত্রদলের সভাপতি মো. তারেক আহমেদ, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হাসান মল্লিক ও যুবদল নেতা দুলাল মিয়া, সাবু ও জাহাঙ্গীরসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।
এসময় ছাত্রনেতারা রাঙামাটির ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বক্তব্যে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,
“দেশনায়ক তারেক রহমান আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন — এটা ছাত্রদলের জন্য গর্বের বিষয়। কারণ আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছি ছাত্রদল থেকে।
আপনারা ধানের শীষের পক্ষে নিরলসভাবে কাজ করুন। আমরা এই ২৯৯নং আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited